মালয়েশিয়া ই-ভিসা (E-Visa)

প্রয়োজনীয় ডকুমেন্টস:

মৌলিক ডকুমেন্টস:

  • ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে ৭ (সাত) মাস মেয়াদী বৈধ পাসপোর্ট
  • পূর্বের (পুরনো) পাসপোর্টের কপি (যদি থাকে)
  • পূর্বে ভ্রমণকৃত দেশগুলোর ভিসার কপি (যদি থাকে)
  • সাম্প্রতিক ১ কপি রঙিন ছবি (গত ৩ মাসের মধ্যে তোলা, সাদা ব্যাকগ্রাউন্ড, সাইজ ৩৫ মিমি × ৫০ মিমি, ম্যাট পেপার)
  • গত ৬ মাসের মূল ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের সিল ও স্বাক্ষরসহ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
    (প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ব্যালেন্স BDT 100,000)
  • হোটেল বুকিং কপি
  • এয়ার টিকিট বুকিং কপি

ব্যবসায়ীদের জন্য:

  • নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি (নোটারি পাবলিকসহ, ইংরেজিতে অনূদিত)
  • লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম
  • অফিস প্যাড/কোম্পানি লেটারহেড প্যাডের একটি খালি পৃষ্ঠা
  • ভিজিটিং কার্ড

চাকরিজীবীদের জন্য:

  • No Objection Certificate (NOC)
  • অফিস আইডি কার্ড
  • ভিজিটিং কার্ড
  • ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট
  • আইনজীবীর জন্য BAR কাউন্সিল সার্টিফিকেট
  • অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য রিটায়ারমেন্ট সার্টিফিকেট

শিক্ষার্থীদের জন্য:

  • স্টুডেন্ট আইডি কার্ডের কপি
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিকমেন্ডেশন লেটার অথবা ছুটির অনুমতিপত্র
  • জন্ম সনদের কপি (শুধুমাত্র শিশু ও নবজাতকের জন্য, বয়স ০-১২ বছর)

অন্যান্য:

  • জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি
  • e-TIN / TIN সার্টিফিকেট (দূতাবাস প্রয়োজন মনে করলে)
  • বিবাহ সনদের কপি (শুধুমাত্র পারিবারিক আবেদনের ক্ষেত্রে)

ভিসা ফি:

  • BDT 4,500 (অফেরতযোগ্য)

নোট:

  • ডেলিভারি সময়: ন্যূনতম ১০–১২ কার্যদিবস
  • ভিসার মেয়াদ: ৬ মাস, সিঙ্গেল এন্ট্রি – ই-ভিসা
  • ভিসার ফি পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তিত হতে পারে
  • ভিসা ইস্যুর চূড়ান্ত অধিকার দূতাবাস সংরক্ষণ করে
  • মালয়েশিয়ায় আগমনের আগে আকাশপথ, স্থলপথ বা সমুদ্রপথে প্রবেশকারী সকল বিদেশি নাগরিককে Malaysia Digital Arrival Card (MDAC) অনলাইনে পূরণ করতে হবে।
    আগমনের ৩ দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

You may also like...