প্রয়োজনীয় ডকুমেন্টস:
মৌলিক ডকুমেন্টস:
- ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে ৭ (সাত) মাস মেয়াদী বৈধ পাসপোর্ট
- পূর্বের (পুরনো) পাসপোর্টের কপি (যদি থাকে)
- পূর্বে ভ্রমণকৃত দেশগুলোর ভিসার কপি (যদি থাকে)
- সাম্প্রতিক ১ কপি রঙিন ছবি (গত ৩ মাসের মধ্যে তোলা, সাদা ব্যাকগ্রাউন্ড, সাইজ ৩৫ মিমি × ৫০ মিমি, ম্যাট পেপার)
- গত ৬ মাসের মূল ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের সিল ও স্বাক্ষরসহ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
(প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ব্যালেন্স BDT 100,000) - হোটেল বুকিং কপি
- এয়ার টিকিট বুকিং কপি
ব্যবসায়ীদের জন্য:
- নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি (নোটারি পাবলিকসহ, ইংরেজিতে অনূদিত)
- লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম
- অফিস প্যাড/কোম্পানি লেটারহেড প্যাডের একটি খালি পৃষ্ঠা
- ভিজিটিং কার্ড
চাকরিজীবীদের জন্য:
- No Objection Certificate (NOC)
- অফিস আইডি কার্ড
- ভিজিটিং কার্ড
- ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট
- আইনজীবীর জন্য BAR কাউন্সিল সার্টিফিকেট
- অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য রিটায়ারমেন্ট সার্টিফিকেট
শিক্ষার্থীদের জন্য:
- স্টুডেন্ট আইডি কার্ডের কপি
- শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিকমেন্ডেশন লেটার অথবা ছুটির অনুমতিপত্র
- জন্ম সনদের কপি (শুধুমাত্র শিশু ও নবজাতকের জন্য, বয়স ০-১২ বছর)
অন্যান্য:
- জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি
- e-TIN / TIN সার্টিফিকেট (দূতাবাস প্রয়োজন মনে করলে)
- বিবাহ সনদের কপি (শুধুমাত্র পারিবারিক আবেদনের ক্ষেত্রে)
ভিসা ফি:
- BDT 4,500 (অফেরতযোগ্য)
নোট:
- ডেলিভারি সময়: ন্যূনতম ১০–১২ কার্যদিবস
- ভিসার মেয়াদ: ৬ মাস, সিঙ্গেল এন্ট্রি – ই-ভিসা
- ভিসার ফি পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তিত হতে পারে
- ভিসা ইস্যুর চূড়ান্ত অধিকার দূতাবাস সংরক্ষণ করে
- মালয়েশিয়ায় আগমনের আগে আকাশপথ, স্থলপথ বা সমুদ্রপথে প্রবেশকারী সকল বিদেশি নাগরিককে Malaysia Digital Arrival Card (MDAC) অনলাইনে পূরণ করতে হবে।
আগমনের ৩ দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

